স্মার্টফোন বাজারে টেকনো স্পার্ক সিরিজের ফোনগুলো সব সময়ই তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয়। এর স্টাইলিশ ডিজাইন, ভালো ক্যামেরা এবং ভালো পারফরম্যান্সের সমন্বয় এই সিরিজকে অনন্য করে তুলেছে। সম্প্রতি বাজারে আসা টেকনো Spark 40 Pro সেই ধারাবাহিকতারই একটি নতুন সংযোজন। আধুনিক সব ফিচার ও দারুণ সব সুবিধা নিয়ে আসা এই ফোনটি কি আপনার দৈনন্দিন প্রয়োজনের জন্য উপযুক্ত?
তাহলে চলুন, জেনে নেওয়া যাক এই ফোনটির দাম কত, প্রধান ফিচার, ভালো দিক – দুর্বল দিক এবং এই ফোনটি কাদের জন্য উপযুক্ত এবং উপযুক্ত নয়।
টেকনো Spark 40 Pro এর দাম
Tecno Spark 40 Pro বাংলাদেশে একটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে, এটি হলোঃ
- 8GB RAM + 128GB Storage: 19,999 টাকা।
জনপ্রিয় অনলাইন স্টোরগুলোতে টেকনো Spark 40 Pro এর দাম
| স্টোরের নাম | প্রাইস |
|---|---|
| Star Tech | 8GB/128GB – 19,690 টাকা |
| Sumash Tech | 8GB/128GB – 19,999 টাকা |
| Gadget & Gear | 8GB/128GB – 19,999 টাকা |
এখানে দেয়া প্রাইসগুলো সরাসরি অনলাইন স্টোরগুলোর ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে এবং প্রাইস লাস্ট আপডেট করা হয়েছে 24/07/2025 তারিখে।
আরও দেখুনঃ রিয়েলমি C75 এর দাম কত? কাদের কেনা উচিৎ এবং উচিৎ নয়!
টেকনো Spark 40 Pro এর প্রধান ফিচারগুলো

ডিসপ্লে
- ডিসপ্লে টাইপঃ AMOLED
- সাইজঃ 6.78 inches
- রেজুলিউশনঃ 1224 x 2720 pixels
- রিফ্রেশ রেটঃ 144Hz
- ডিসপ্লে প্রটেকশনঃ Corning Gorilla Glass 7i
- ডিসপ্লে ডিজাইনঃ Punch-hole Display
পারফরমেন্স
- প্রসেসরঃ Mediatek Helio G100 Ultimate (6 nm)
- জিপিইউঃ Mali-G57 MC2
- অপারেটিং সিস্টেমঃ Android 15, (with HIOS 15)
- র্যামঃ 8GB
- স্টোরেজঃ 128GB
ক্যামেরা
- মেইন ক্যামেরাঃ 50 MP (Wide Angle), 0.08 MP (Auxiliary lens)
- সেলফি ক্যামেরাঃ 13 MP (Wide Angle)
ব্যাটারি
- ক্যাপাসিটিঃ 5200mAh
- চার্জিংঃ 45W fast charging
আরো কিছু ফিচার
- GPS, Wi-Fi 5, Bluetooth 5.3, USB Type-C 2.0
- In-display fingerprint sensor
- IP64 dust & water resistant
- Drop resistant up to 1.5m
ফোনটির ভালো দিক
- Mediatek Helio G100 Ultimate (6 nm) প্রসেসর।
- 45W Fast Charging সহ 5200mAh এর ব্যাটারি।
- 6.78″ AMOLED, 144Hz ডিসপ্লে।
- IP64 রেটিং সহ Dust & Water Resistant ফিচার।
ফোনটির দুর্বল দিক
- 5G কানেক্টিভিটি নেই।
- হেভি গেমিং এর সময় ফোন কিছুটা গরম হত্র পারে।
টেকনো Spark 40 Pro কাদের জন্য বেস্ট হবে?
Tecno Spark 40 Pro ফোনটি তাদের জন্য সেরা হতে পারে, যারা একটি বাজেট-বান্ধব স্মার্টফোন খুঁজছেন যেখানে ডিজাইন, ভালো ডিসপ্লে, এবং দৈনন্দিন ব্যবহারের জন্য স্মুথ পারফরম্যান্স চান। বিশেষত, যে ব্যবহারকারীরা মিড-রেঞ্জের মধ্যে একটি বড় এবং স্মুথ AMOLED ডিসপ্লে চান, তাদের জন্য এটি দারুণ একটি বিকল্প হতে পারে। ফোনটিতে MediaTek Helio G100 Ultimate প্রসেসর থাকার কারণে এটি সাধারণ গেমিং এবং মাল্টিটাস্কিংয়ে মোটামুটি ভালো পারফরম্যান্স দেয়।
এছাড়াও, যারা দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ এবং দ্রুত চার্জিং সুবিধা পছন্দ করেন, তাদের জন্য এই ফোনটি বেশ কার্যকর। এছাড়া, ফটোগ্রাফি ও সেলফির জন্য রয়েছে ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যা যথেষ্ট ভালো বলা যায় এই বাজেট এর মধ্যে। যারা মিডিয়া কনজাম্পশন (ভিডিও দেখা, গান শোনা) বেশি করেন, তাদের জন্য রয়েছে ডুয়াল স্পিকার এবং হাই-রেজ অডিও সাপোর্ট একটি বাড়তি সুবিধা। সব মিলিয়ে, যারা কম দামে একটি আধুনিক, ফিচার-প্যাকড এবং নির্ভরযোগ্য স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Tecno Spark 40 Pro একটি চমৎকার পছন্দ হতে পারে।
টেকনো Spark 40 Pro কাদের জন্য ভালো হবে না?
Tecno Spark 40 Pro কিছু নির্দিষ্ট ব্যবহারকারীদের জন্য উপযুক্ত নাও হতে পারে। যারা অত্যন্ত শক্তিশালী গেমিং পারফরম্যান্স আশা করেন, তাদের জন্য এই ফোনটি ভালো হবে না। যদিও এটি জনপ্রিয় গেম যেমন PUBG Mobile, Call of Duty: Mobile, এবং Free Fire মাঝারি গ্রাফিক্সে ভালোভাবে চালাতে পারে, তবে Mali-G57 MC2 GPU এর কারণে হাই-এন্ড গেমিং বা 144Hz রিফ্রেশ রেটের সম্পূর্ণ সুবিধা নেওয়া সম্ভব না। এছাড়াও, যারা প্রফেশনাল মোবাইল ফটোগ্রাফি করতে চান বা খুব বেশি ডিটেইলড ছবি তোলার প্রত্যাশা করেন, তাদের জন্য এটি সেরা বিকল্প নাও হতে পারে। যদিও এর 50MP ক্যামেরা দিনের আলোতে ভালো ছবি তোলে, তবে কম আলোতে বা চ্যালেঞ্জিং ফটোগ্রাফি পরিস্থিতিতে এটি কিছুটা দুর্বলতা দেখাতে পারে এবং ছবিতে গ্রেইন দেখা যেতে পারে।
সবশেষে, যারা সর্বোচ্চ পারফরম্যান্সের চিপসেট বা 5G কানেক্টিভিটি খুঁজছেন, তাদের জন্যও Tecno Spark 40 Pro উপযুক্ত নাও হতে পারে। এটি একটি মিড-রেঞ্জ চিপসেট ব্যবহার করে এবং 4G কানেক্টিভিটি প্রদান করে, তাই যারা দ্রুতগতির নেটওয়ার্ক বা ফ্ল্যাগশিপ-লেভেলের পারফরম্যান্স চান, তাদের অন্য বিকল্প বিবেচনা করা উচিত। এছাড়া, ফোনটিতে কিছু ব্লটওয়্যার (প্রি-ইনস্টলড অ্যাপ) রয়েছে, যা কিছু ব্যবহারকারীর জন্য বিরক্তির কারণ হতে পারে তবে এগুলো আনইনস্টল করা সম্ভব।
"যদিও আমাদের লেখকরা বিভিন্ন বিশ্বাসযোগ্য উৎস থেকে তথ্য সংগ্রহ করেন তারপরেও এই পোস্টের তথ্যের সঠিকতা বা আপডেট থাকার বিষয়ে আমরা কোনো নিশ্চয়তা দিচ্ছি না।"










