স্মার্টফোন বাজারে প্রতিনিয়ত নতুন মডেলের আনাগোনা লেগেই আছে, আর সাশ্রয়ী মূল্যে অসাধারণ সব ফিচার নিয়ে আসার জন্য শাওমির খ্যাতি বেশ পুরোনো। তাই স্মার্টফোনপ্রেমীদের জন্য এবার বাজারে এসেছে শাওমির নতুন চমক – শাওমি রেডমি 14C। বাজেট সেগমেন্টে এই ফোনটি কি সত্যিই দাম এবং পারফরম্যান্সের দুর্দান্ত সমন্বয় ঘটাতে পেরেছে?
চলুন, জেনে নেওয়া যাক এই ফোনটির দাম কত, প্রধান ফিচার, ভালো দিক – দুর্বল দিক এবং এই ফোনটি কাদের জন্য উপযুক্ত এবং উপযুক্ত নয়।
এই নিবন্ধে যা যা থাকছে
শাওমি রেডমি 14C এর দাম
শাওমি Redmi 14C বাংলাদেশে দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে, এগুলো হলোঃ
- 4GB RAM + 64GB Storage: 13,500 টাকা।
- 4GB RAM + 128GB Storage: 14,999 টাকা।
জনপ্রিয় অনলাইন স্টোরগুলোতে শাওমি রেডমি 14C এর দাম
| স্টোরের নাম | প্রাইস |
|---|---|
| Apple Gadgets | 4GB/128GB – 11,900 টাকা 8GB/256GB – 13,800 টাকা 4GB/128GB – 12,799 টাকা(Official) 6GB/128GB – 13,799 টাকা(Official) |
| Star Tech | 4GB/128GB – 13,950 টাকা |
| Sumash Tech | 4GB/128GB – 12,999 টাকা(Official) 6GB/128GB – 13,999 টাকা(Official) |
| Rio International | 6GB/128GB – 14,999 টাকা(Official) |
| KRY International | 8GB/256GB – 14,000 টাকা 4GB/128GB – 12,999 টাকা(Official) 6GB/128GB – 14,999 টাকা(Official) |
| SMS Gadget | 8GB/256GB – 13,499 টাকা 4GB/128GB – 13,999 টাকা(Official) 6GB/128GB – 14,999 টাকা(Official) |
| Dazzle | 4GB/128GB – 12,990 টাকা(Official) 6GB/128GB – 13,990 টাকা(Official) |
| Gadget & Gear | 4GB/128GB – 12,999 টাকা 6GB/128GB – 13,999 টাকা |
| DIAMU | 8GB/256GB – 14,500 টাকা |
এখানে দেয়া প্রাইসগুলো সরাসরি অনলাইন স্টোরগুলোর ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে এবং প্রাইস লাস্ট আপডেট করা হয়েছে 12/07/2025 তারিখে।
আরও দেখুনঃ রিয়েলমি C71 এর দাম কত? কারা কিনবেন, কারা কিনবেন না?
শাওমি রেডমি 14C এর প্রধান ফিচারগুলো

ডিসপ্লে
- ডিসপ্লে টাইপঃ IPS LCD
- সাইজঃ 6.88 inches
- রেজুলিউশনঃ 720 x 1640 pixels (FHD+)
- রিফ্রেশ রেটঃ 120Hz
- ডিসপ্লে প্রটেকশনঃ Gorilla Glass 3
- ডিসপ্লে ডিজাইনঃ Waterdrop Notch
পারফরমেন্স
- প্রসেসরঃ Mediatek Helio G81 Ultra (12 nm)
- জিপিইউঃ Mali-G52 MC2
- অপারেটিং সিস্টেমঃ Android 14, (with HyperOS)
- র্যামঃ 4GB or 6GB or 8GB
- স্টোরেজঃ 128GB or 256GB
ক্যামেরা
- মেইন ক্যামেরাঃ 50 MP (Wide Angle), 50 MP (Wide Angle)
- সেলফি ক্যামেরাঃ 13 MP (Wide Angle)
ব্যাটারি
- ক্যাপাসিটিঃ 5160mAh
- চার্জিংঃ 18W
আরো কিছু ফিচার
- GPS, Wi-Fi 5, Bluetooth 5.4, USB Type-C 2.0
- Side-mounted fingerprint sensor
- Dust and splash resistant
ফোনটির ভালো দিক
- Mediatek Helio G81 Ultra (12 nm) প্রসেসর।
- 18W Charging সহ 5160mAh এর ব্যাটারি।
- 6.88″ IPS LCD, 120Hz ডিসপ্লে।
- 50 MP এর দুটি মেইন ক্যামেরা।
ফোনটির দুর্বল দিক
- ডিসপ্লে রেজুলিউশন কম (720)।
- Fast Charging নেই।
- কোন IP রেটিং নেই।
শাওমি রেডমি 14C কাদের জন্য বেস্ট হবে?
শাওমি রেডমি 14C ফোনটি মূলত সেইসব ব্যবহারকারীদের জন্য একটি ভালো পছন্দ হবে যারা একটি বাজেট-বান্ধব স্মার্টফোন খুঁজছেন কিন্তু দৈনন্দিন বাবহারের জন্য ভালো পারফরম্যান্স এবং আধুনিক ফিচার চান। এর MediaTek Helio G81 Ultra প্রসেসর দৈনন্দিন কাজ যেমন – সাধারন অ্যাপ ব্যবহার, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, এবং ভিডিও দেখার জন্য যথেষ্ট ভালো। এছাড়াও, এর বড় 6.88 ইঞ্চি ডিসপ্লে এবং 120Hz রিফ্রেশ রেট ভিডিও দেখা বা ওয়েব ব্রাউজিংয়ের অভিজ্ঞতাকে আরও স্মুথ ও উপভোগ্য করে তোলে।
যারা দীর্ঘ সময় ধরে ফোন ব্যবহার করেন, তাদের জন্য এটি ভালো অপশন হতে পারে কারণ এর 5160mAh ব্যাটারি অনেক সময় ধরে ব্যাকআপ দিতে সক্ষম। ক্যামেরার দিক থেকে, এর 50MP AI ক্যামেরা মোটামুটি ভালো মানের ছবি তোলার সুযোগ দেয়। যারা কম বাজেটে একটি নির্ভরযোগ্য ফোন চান, যার ডিসপ্লে বড়, ভালো ব্যাটারি ব্যাকআপ, এবং ক্যামেরা মোটামুটি ভালো, তাদের জন্য Xiaomi Redmi 14C একটি ভালো বিকল্প হতে পারে।
শাওমি রেডমি 14C কাদের জন্য ভালো হবে না?
শাওমি রেডমি 14C বাজেট ফ্রেন্ডলি একটি স্মার্টফোন হলেও এটি সবার জন্য উপযুক্ত নয়। বিশেষ করে যারা হেভি গেমিং করেন বা নিয়মিত হাই পারফরম্যান্সের অ্যাপ ব্যবহার করেন, তাদের জন্য এই ফোনটি ভালো পছন্দ হবে না। এর প্রসেসর ও জিপিইউ এন্ট্রি লেভেলের, ফলে দীর্ঘ সময় ধরে গেম খেলা বা মাল্টিটাস্কিং করলে ফোনটি স্লো হয়ে যেতে পারে বা হ্যাং করার সম্ভাবনা থাকে।
এছাড়া এর ক্যামেরা সেগমেন্টও খুব একটা উন্নত নয়, তাই যারা ফটোগ্রাফি বা ভিডিও ব্লগিং করেন, তাদের চাহিদা পূরণে এটি যথেষ্ট নাও হতে পারে। ডিসপ্লে এবং স্পিকারের মানও মিড-রেঞ্জের নিচে, ফলে যারা মিডিয়া কনজাম্পশনে (ভিডিও দেখা, মিউজিক শোনা) প্রিমিয়াম অভিজ্ঞতা আশা করেন, তারা হতাশ হতে পারেন। এই ফোনটি মূলত সাধারণ ব্যবহারকারীদের জন্য তৈরি, যারা শুধু কল, মেসেজ, সোশ্যাল মিডিয়া ও হালকা ব্যবহারে ফোন চালান। এর বাইরের ব্যবহারকারীদের জন্য এটি আদর্শ না-ও হতে পারে।
"যদিও আমাদের লেখকরা বিভিন্ন বিশ্বাসযোগ্য উৎস থেকে তথ্য সংগ্রহ করেন তারপরেও এই পোস্টের তথ্যের সঠিকতা বা আপডেট থাকার বিষয়ে আমরা কোনো নিশ্চয়তা দিচ্ছি না।"










