সয়াবিন ও আলুর তরকারি রান্নার সহজ রেসিপি

সহজে রান্না করুন নিরামিষভোজীদের জন্য সুস্বাদু সয়াবিন আলুর তরকারি

সয়াবিন, যা আমাদের দৈনন্দিন জীবনে একটি জনপ্রিয় এবং পুষ্টিকর খাবার। এটি প্রোটিনের একটি চমৎকার উৎস, বিশেষ করে যারা নিরামিষভোজী তাদের জন্য। এছাড়াও এতে ফাইবার, ভিটামিন এবং খনিজ পদার্থ প্রচুর পরিমাণে থাকে। সয়াবিন দিয়ে বিভিন্ন ধরনের সুস্বাদু পদ তৈরি করা যায়। তাই, আজ আমরা সয়াবিন রান্নার একটি সহজ এবং মজাদার রেসিপি নিয়ে আলোচনা করব।

তাহলে, চলুন দেখে নেওয়া যাক কিভাবে রান্না করবেন মজাদার সয়াবিন আলুর তরকারি

রান্নার জন্য প্রয়োজনীয় উপকরণ

সয়াবিন রান্নার উপকরণ।
দেখেনিন সয়াবিন ও আলুর তরকারি রান্নায় কি কি উপকরন লাগবে
উপকরনপরিমান
সয়াবিন ১ কাপ
পেঁয়াজ কুচি১টি (বড়)
আদা-রসুন বাটা১ চামচ
টমেটো কুচি১টি (মাঝারি)
আলু ১টি (টুকরো করে কাটা)
হলুদ গুঁড়ো১/২ চামচ
মরিচ গুঁড়ো১/২ চামচ (স্বাদমতো )
জিরা গুঁড়ো১/২ চামচ
ধুনিয়া গুঁড়ো১/২ চামচ
গরম মসলা গুঁড়ো১/২ চামচ
তেল২ চামচ
লবণ স্বাদমতো
কাঁচা মরিচ২-৩টি (ফালি করা)
ধুনিয়া পাতা কুচি২ চামচ (সাজানোর জন্য)
জল পরিমাণমতো

আরও দেখুনঃ কাঁচা কাঁঠালের তরকারি রান্নার রেসিপি, জিভে জল আনা স্বাদ!

রান্নার প্রণালী

সয়াবিন রান্নার নির্দেশাবলী
সয়াবিন ও আলুর তরকারি রান্নার প্রণালী
  • প্রথমে সয়াবিনগুলো গরম পানিতে ২০-৩০ মিনিট ভিজিয়ে রাখুন। সয়াবিন নরম হয়ে ফুলে উঠলে পানি থেকে তুলে ভালো করে চিপে পানি ঝরিয়ে নিন।
  • এরপরে সামান্য তেল গরম করে টুকরো করে কেটে রাখা আলুগুলো হালকা সোনালি করে ভেজে তুলে নিন।
  • একই কড়াইতে আরও তেল দিন। তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। এরপর আদা-রসুন বাটা দিয়ে ১-২ মিনিট কষিয়ে নিন।
  • এবার হলুদ, মরিচ, জিরা এবং ধুনিয়া গুঁড়ো দিয়ে সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নিন, যেন মসলা পুড়ে না যায়।
  • মসলা কষানো হলে টমেটো কুচি এবং স্বাদমতো লবণ দিয়ে দিন। টমেটো নরম হয়ে মসলার সাথে মিশে যাওয়া পর্যন্ত কষান।
  • মসলা থেকে তেল ছেড়ে দিলে সয়াবিন এবং ভাজা আলু দিয়ে ভালো করে মিশিয়ে আরও ৫-৭ মিনিট কষান।
  • এরপরে, পরিমাণমতো পানি দিন (ঝোল কতটা ঘন বা পাতলা চান সে অনুযায়ী)। কাঁচা মরিচ এবং গরম মসলা গুঁড়ো দিয়ে দিন। ঢাকনা দিয়ে মাঝারি আঁচে ১০-১৫ মিনিট রান্না করুন, যতক্ষণ না সয়াবিন ভালোভাবে সেদ্ধ হয় এবং ঝোল ঘন হয়ে আসে।
  • সবশেষে ধুনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিন।

গরম গরম সয়াবিন কারি ভাত, রুটি, পরোটা বা লুচির সাথে দারুণ লাগে। এই রেসিপিটি তৈরি করা যেমন সহজ, তেমনি এটি আপনার স্বাস্থ্যের জন্যও খুব উপকারী।

আপনি কি সয়াবিন দিয়ে অন্য কোনো পদ তৈরি করতে ভালোবাসেন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *